Tuesday, October 10, 2017

তেঁতুলে লিভার ভাল থাকে


 


 তেঁতুলে  লিভার ভাল থাকে


 

 

 

তেঁতুল খেলে লিভার ভালো থাকে। তেঁতুলে থাকা বিশেষ উপাদান লিভারের ফ্যাট দূর করে। শুধু লিভারের ফ্যাটই নয়, লিভারের যেকোনো সমস্যায় তেঁতুল খাওয়া যেতে পারে। তেঁতুল শরীর থেকে অপ্রয়োজনীয় টক্সিন দূর করে এবং দেহের কোলেস্টেরল কমিয়ে আনে। পিত্তথলির সমস্যাতেও অব্যর্থ দাওয়াই এই তেঁতুল। তেঁতুলের টারটারিক এসিড হজম শক্তি বৃদ্ধিতে সহায়ক। পেটে গ্যাস হলে বা হাত-পা জ্বালা করলে তেঁতুল খাওয়া যেতে পারে। রক্তের কোলেস্টেরল কমাতে কিংবা দেহের জ্বর কমানোর কাজেও বর্তমানে তেঁতুল ব্যবহৃত হচ্ছে। অনেকেই ফ্যাটি লিভারের সমস্যা নিয়েই জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েন। কিন্তু প্রতিদিন এক গ্লাস করে তেঁতুলের শরবত পান করলে লিভারে জমে থাকা চর্বি ধীরে ধীরে দূর হয়ে যায়। তেঁতুল পানির সাথে গুলিয়ে বা আঁচার করে খাওয়া যেতে পারে। সালাদের সাথেও তেঁতুল বেশ উপাদেয়।


                     

                                                            ................. ইন্টারনেট.....................


 



















No comments:

Post a Comment

তাজমহল

তাজমহল তাজমহল   ভারতের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি । মুঘল সম্রাট শাহজাহান তাঁর স্...